শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ।
১৪ ডিসেম্বর সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। ১৫ ও ১৬ ডিসেম্বর ক্লাব ভবনে আলোকসজ্জা।
১৬ ডিসেম্বর সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদের এসব কর্মসূচিতে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু।








Visit Today : 894
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ