চতুর্থ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি (এইচপিএনএসপি)’র আওতায় লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে কর্মশালা আজ বৃহস্পতিবার সকালে খুলনা সামছুর রহমানস্থ স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন দপ্তরের স্বাস্থ্য শিক্ষা শাখা এই কর্মশালার আয়োজন করে
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ সুশান্ত কুমার রায়। খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের ডেপুটি প্রোগ্রামের ম্যানেজার মোঃ আতিকুর রহমান। সভাপরিচালনা করেন খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। কর্মশালায় খুলনা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৮০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ করে।
কর্মশালায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সম্মত জীবনযাপন, পরিস্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও পরিবেশের প্রভাব বিষয়ে আলোচনা হয়।






Visit Today : 96
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ