ইতিহাস ও ঐতিহ্য Subscribe to ইতিহাস ও ঐতিহ্য
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে কেসিসি’র কর্মসূচী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
খুলনায় মাসব্যাপী একুশে বই মেলা শুরু
‘বই পড়ি জীবন গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় শুরু হলো মাসব্যাপী একুশে বই মেলা,খুলনা ২০১৬। বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে ১ ফেব্রুয়ারী বিকেলে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। খুলনা জেলা প্রশাসন এ মেলা আয়োজন করে।
খুলনাঞ্চলের সবচেয়ে বৃহত ‘গল্লামারী বধ্যভূমি’ চিহ্নিত করে স্মৃতি ফলক স্থাপন
মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর পরিচালিত খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি গল্লামারী বধ্যভূমি। আজ বিকেলে সেই বধ্যভূমি এলাকায় শহীদদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করেন ‘১৯৭১ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’র ট্রাস্টি সভাপতি ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন।
গল্লামারী বধ্যভূমিতে স্মৃতিফলক স্থাপন
মহান মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি গল্লামারী বধ্যভূমি। ততকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন খুলনা কেন্দ্র (গল্লামারী রেডিও সেন্টার) ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যা করে গল্লামারী নদীতে ফেলে দেয়া হতো।
গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টকে খুলনা ক্লাব’র চেক প্রদান
সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টকে খুলনা ক্লাব লিঃ কর্তৃপক্ষ আজ দুইলাখ টাকার চেক প্রদান করেছে। ক্লাবের সভাপতি শরফুজ্জামান টপি জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন ও ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম’র হাতে চেকটি তুলে দেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন ও সম্মাননা প্রদান
মহান বিজয় দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনাঞ্চলের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক সংবর্ধনা জ্ঞাপন ও সম্মাননা প্রদান করা হয়।







Visit Today : 1813
Who's Online : 14
সর্বশেষ মন্তব্যসমূহ