List/Grid

স্বাস্থ্য Subscribe to স্বাস্থ্য

খুলনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য নিয়ে আজ খুলনায় পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮। এ উপলক্ষে ১০ অক্টোবর সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরের উদ্যোগে জেনারেল হাসপাতাল চত্ত্বরে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন খুলনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ।

খুলনায় জেলায় এবার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা তিন লাখ ৮৪ হাজার সাতশ ৪১ শিশুকে

আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এ উপলক্ষে আজ সকালে খুলনা জেলার ফুলতলা উপজেলার রহমানিয়া এলিমেন্টারি বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ, ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ও শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জেলা পর্যায়ে উদ্বোধন করেন খুলনা সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ।

ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে এ্যাডভোকেসি সভা

খুলনায় আগামী ১ হতে ৭ অক্টোবর পর্যন্ত পালন করা হবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এ উপলক্ষে আজ  (সোমবার) সকালে নগরীর সামছুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বিষয়ে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

নবজাতক স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন

নবজাতকের মৃত্যুহার কমানোর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচির (এনএনএইচপি) উদ্বোধন ও আলোচনা সভা আজ (বুধবার) সকালে খুলনা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সারা দেশে ১ থেকে ৭ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য ‘মায়ের দুধ পান: সুস্থ জীবনের বুনিয়াদ’।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা

আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে আজ সকালে খুলনা সামছুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকে জেলার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ এ এস এম আবদুর রাজ্জাক ।