যশোর-খুলনা রেল লাইনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে সিঙ্গিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রেনটি খুলনা থেকে যশোর হয়ে পার্বতীপুর যাচ্ছিল। পথে একটি বগি লাইনচ্যুত হয়।
ট্রেনটি উদ্ধারের জন্য খুলনা থেকে ক্রেন আনা হচ্ছে। মালবাহী ট্রেনটি না সরানো পর্যন্ত লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানান তিনি।
এদিকে, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় চিত্রাসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেন চিত্রা নওয়াপাড়ায় আটকে আছে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা, সৈয়দপুরগামী রূপসা, ও পার্বতীপুরগামী রকেট ট্রেনটি ছাড়ার অপেক্ষায় রয়েছে।







Visit Today : 226
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ