আজ স্থানীয় একটি হোটেলে সুন্দরবনে যে সকল ট্যুর অপারেটরবৃন্দ পর্যটন ব্যবসা পরিচালনা করেন তাদের সমন্বয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা’র সকল ট্যুর অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের ঐক্যমতের ভিত্তিতে দি রয়েল ট্যুর এর মোঃ ফারুক সভাপতি এবং দি রেইনবো ট্যুরস এর মোঃ রফিকুল ইসলামকে সম্পাদক মনোনীত করে “ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন” নামে একটি কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এম. নাজমুল আজম ডেভিড ও মাজহারুল ইসলাম কচি, সহ-সম্পাদক আল আমিন লিটন ও গোলাম রহমান বিটু, সাংগঠনিক সম্পাদক শাহ জামান খান পপুল, কোষাধক্ষ্য আবুল ফয়সাল মোঃ সায়েম (বাবু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাচ্চু, সদস্য (মোংলা) মোঃ মিজানুর রহমান, সদস্য (সাতক্ষীরা) এ.কে.এম. আনিসুর রহমান।
কমটি গঠন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ননা করা হয়। সভায় ভবিষ্যতে সুন্দরবনে সুস্থ ও সুন্দর ভাবে পর্যটন ব্যবসা পরিচালনার জন্য সকলের নিকট হতে পরামর্শ গ্রহন করা হয়, এবং তা বাস্তবায়নের জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।






Visit Today : 652
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ