কম্যুনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্পের আওতায় পরিবর্তন-খুলনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “কেপিসিএল বিজয় স্পোর্টস ২০১৬”। প্রকল্পের কর্মএলাকার আওতাধীন উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় `র শিক্ষার্থীদের নিয়ে আজ দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা পাওয়ার কোম্পানী লিঃ এর এডমিন অফিসার শেখ কবির আহম্মেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ মোর্শারফ হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা স্থানীয় সমাজ সেবক মোঃ মুরাদ হোসেন ও সৈয়দ হৃদয় হাসেম এবং নয়াবাটি স্কুলের শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।








Visit Today : 1258
Who's Online : 35
সর্বশেষ মন্তব্যসমূহ