খুলনায় ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত (আবহাওয়া অনুকূলে থাকলে) অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
আবহাওয়া খারাপ থাকলে টাউন জামে মসজিদে সকাল আটটায়, নয়টায় এবং ১০টায় পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিকূল আবহাওয়ায় কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে।
আসন্ন ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ দুপুরে খুলনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার হাওলাদার মোঃ রকিবুল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, কেসিসি, র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।









Visit Today : 1058
Who's Online : 13
সর্বশেষ মন্তব্যসমূহ