কমিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্পের আওতায় পরিবর্তন-খুলনা’র আয়োজনে কেসিসি’র ৭ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ মহান স্বাধিনতা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন শিশুতোষ প্রতিযোগীতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে চিত্রঙ্কনের মধ্যদিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়, এরপর একে একে কবিতা আবৃত্তি, রচনা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অভিনয় প্রতিযোগীতা হয়। প্রতিযোগীদের পুরস্কার বিতরনীর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, উত্তর কাশিপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক নার্গিস সুলতানা, স্থানীয় সমাজসেবক মুরাদ হোসেন এবং মাহাবুব আলম বাদশা। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক গণ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।








Visit Today : 277
Who's Online : 3
সর্বশেষ মন্তব্যসমূহ