খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য নির্ধারিত তারিখ সাত জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুদের শুধুমাত্র রিপোটিং গ্রহণ করা হবে এবং অনিবার্য কারণবশতঃ আগামী ১০ জানুয়ারী সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রিপোটিং গ্রহণ করা হবে।
উভয় তারিখে রিপোর্টকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে শূন্য আসনের বিপরীতে ১০ তারিখ দুপুর ১-৩০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভর্তি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট স্কুলের ভর্তি পরীক্ষা ২০১৫-১৬’র সভাপতি স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।









Visit Today : 632
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ