টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিশিষ করে প্রতিবন্ধিদের পরিচয় নিশ্চিৎ করতে হবে অর্থাৎ তাদের প্রতিবন্ধি না বলে তাদের সক্ষমতা অনুযায়ী ‘বিশেষ ভাবে সক্ষম’ জনশক্তি হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সঙ্গত হবে।
প্রতিবন্ধিদের অধিকার নিশ্চিৎ করতে হলে তাদের জীবনের শুরু থেকেই তাদের প্রতি দৃষ্টি দিতে হবে। তাদের জন্য নির্দিষ্ট স্কুল ও কর্মক্ষেত্রগুলির আধুনিকিীকরণ নিশ্চিৎ করতে হবে এবং দায়িত্বশীলতার সাথে তাদের গড়ে তুলতে দায়বদ্ধ হতে হবে।
বাংলাদেশ মানবাধিকার ফোরাম ও এডিডি ইন্টারন্যাশনাল’র উদ্যোগে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে ‘প্রতিবন্ধিদের অধিকার’ বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় বক্থার উল্লিখিত মতামত ব্যাক্ত করেন।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধিরা সমাজে যেখানে মানবেতর ভাবে জীবন অতিবাহিত করছে সেখানে তাদের নিয়ে গড়েওঠা অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রকরা তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করিয়ে আর্থিক ফায়দা লোটার মত জঘন্য কর্মকান্ডেও লিপ্ত আছে, যেমন নগরীর অন্ধ হাফিজিয়া মাদ্রাসা নামক একটি প্রতিষ্ঠান। অবশ্যই তাদের এই ঘৃন্য কর্মকান্ড বন্ধ করতে সরকারের দায়িত্বশীল বিভাগগুলিকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার হাবিবুল হক খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম’র মহাসচিব খায়রুজ্জামান। উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জন ডাঃ আবু নাসের, সমাজসেবা অফিসার হামিদুর রহমান, অঞ্জন সরকার এবং গণমাধ্যমের সকল বিভাগের বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ।






Visit Today : 848
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ