জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ খুলনা মহানগরীর দৌলতপুর বাজার ও বি আই ডি সি রোড খালিশপুর এলাকায় এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকা , ওজনে কারচুপি করা, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রভৃতি তথ্য না লেখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ইত্যাদি অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৪৩ ধারা অনুযায়ী অরব ষ্টোরকে এক হাজার টাকা, পশুপতি ঘোষ ডেয়ারীকে ৩৫ হাজার টাকা, মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা, দৌলতপুর ডেয়ারীকে তিন হাজার টাকা, নিউ আল আমিন হোটেলকে তিন হাজার টাকা সহ মোট ৪৫ হাজার (পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেব সিপিবি স্পেশাল র্যাব-৬ খুলনা,পরিবেশ অধিদপ্তর ও ক্যাব প্রতিনিধিগণ।







Visit Today : 224
Who's Online : 3
সর্বশেষ মন্তব্যসমূহ