জোলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ প্রচার উপলক্ষে এক সভা আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নাজমুল আহসান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক এস এম নাজিমুল ইসলাম, আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের পরিচালক মোঃ আকবর আলী এবং এএসপি প্রশান্ত কুমার দে।
স্বাগত বক্তব্য রাখেন ক্যাব খুলনা জেলা কমিটির সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড।সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ প্রচার ও এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রদান করেন এবং কিভাবে এই প্রচারনা আরো ফলপ্রসূ করা যায় সে বিষয়ে আলোচনা করে।
এছাড়াও বিভিন্ন সরকারী অফিসার, ক্যাব সদস্য, বেকারী মালিক সমতির নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহ শিক্ষক ও নাগরীকসমাজ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।







Visit Today : 63
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ