আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র খুলনা জেলা কমিটির আয়োজনে নগরীর স্কুল হেলথ ক্লিনিক কনফারেন্স রুমে “বিদ্যমান কর ও মূসক ব্যবস্থা ঃ এসডিজি অর্জনে প্রয়োজন প্রগতিশীল কর সংস্কার” শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
সুপ্র খুলনা জেলা কমিটির সভাপতি এম এস রাশিদা করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-খুলনা এর কর কমিশনার মোঃ ইকবাল হোসেন। কর কমিশনার তার বক্তব্যে কর অফিস বর্তমানে কি কি সেবা দিচ্ছে এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করেন। তিনি করের ভীতি দূর করার জন্য এবং কর বিষয়ে সাধারণ মানুষকে সঠিক ধারণা দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ এ্যাড. মোঃ এনায়েত আলী, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার এসোসিয়েশন এর সভাপতি এ্যাড. মনিরুল হুদা, খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে সুপ্র’র জেলা কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। স্বাগত বক্তব্য রাখেন সুপ্র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাতক্ষীরা জেলা কমিটির সম্পাদক মাধব চন্দ্র দত্ত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন উদ্যোগের সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা কমিটির সম্পাদক ও পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড।
এছাড়াও বক্তব্য রাখেন সনাক খুলনার সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহবুব কায়সার, সংরক্ষিত ১০ নং ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া ফারুক, সংরক্ষিত ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাহিমা আক্তার হেনা, শাহিন জামাল পন, বেলা’র বিভাগীয় সমন্বয়কারি মাহফুজুর রহমান মুকুল, ব্লাষ্ট’র বিভাগীয় সমন্বয়কারি অশেক কুমার সাহা, অপরাজেয় বাংলাদেশের ম্যানেজার মাহবুব আলম প্রিন্স, সাংবাদিক সোহরাব হোসেন ও হাসান হিমালয়, সুপ্র বাগেরহাটের সম্পাদক মঞ্জুরুল আহসান মিলন, সুপ্র ঝিনাইদহ’র সহ-সভাপতি শিবু পদ বিশ্বাস, খুলনা জেলা কমিটির সদস্য অসীম কুমার পাল ও হুমায়ুন কবীর ববি প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।







Visit Today : 1352
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ