জেলা ব্রান্ডিং বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা আজ খুলনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
মতবিনিময় সভায় খুলনা জেলার অনন্য ভৌগলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পুজি করে কার্যকর ব্রান্ডিংয়ের মাধ্যমে জেলাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতি সুন্দরবনকে নিয়ে খুলনাকে ব্রান্ডিং করতে শ্লোগানসহ লোগো নির্ধারণে বিভিন্ন পর্যায় থেকে বিজ্ঞাপন দেয়ার আহবান জানান এবং বলেন যাদের লোগো নির্বাচিত হবে তাদের পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মচারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







Visit Today : 920
Who's Online : 12
সর্বশেষ মন্তব্যসমূহ