পিআইও’র গণমাধ্যমকর্মীদের নিয়ে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্প ও ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

দেশের প্রত্যস্ত অঞ্চলের সাধারণ মানুষের আশ্রয়, চিকিৎসা ও কর্মসংস্থানের মাধ্যমে জীবন-মানের ব্যাপক উন্নয়নে সরকার যুগাšতকারী কর্মসূচী বাস্তবায়ন করছে।

খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে সরকারের প্রধান তথ্য অফিসার (পিআইও) একেএম শামীম চৌধুরী আজ ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্প এবং বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে একথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে নেয়া প্রকল্প সমূহ সম্পর্কে খুলনার গণমাধ্যম কর্মীদের অবহিত করতে তাদের নিয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এ স্পট ভিজিটের আয়োজন করে।

অসহায় আশ্রয়হীন মানুষের কল্যাণের সরকারের গৃহীত ব্যবস্থার অন্যতম নিদর্শন হিসেবে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল পরিবার সমূহের আশ্রয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন প্রধান তথ্য অফিসার। এছাড়া ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বিশেষ করে অস্বচ্ছল নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের প্রক্রিয়া গণমাধ্যমের কর্মীরা প্রত্যক্ষ করেন।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *