খুলনা বিভাগীয় পর্যায়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ- ১৭)’ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে খুলনা সার্কিট হাউজ মাঠ অথবা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে ৯সেপ্টেম্বর রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অনুর্ধ ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা মেট্রপলিটন সিটি এবং বিভাগের ১০টি জেলার মোট ১১টি দল অংশগ্রহণ করবে। খুলনা জেলার সাথে মাগুরা-নড়াইলের মধ্যকার বিজয়ী দল এবং খুলনা মেট্রপলিটন সিটির সাথে যশোর-কুষ্টিয়ার মধ্যকার বিজয়ী দল প্রতিদ্বন্দ্বীতা করবে। এছাড়া মেহেরপুরের সাথে চুয়াডাঙ্গা-সাতক্ষীরার মধ্যকার বিজয়ী দল এবং ঝিনাইদহ বাগেরহাটের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। আগামী ২৬ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও বিভিন্ন জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








Visit Today : 867
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ