২৫ মার্চ গণহত্যা দিবস। সরাদেশের ন্যায় খুলনায়ও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় দিবসটি।
এ উপলক্ষে আজ সকালে খুলনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এতো বড় গণহত্যা পৃথিবীর কোন দেশে হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতের সেই নিকৃষ্ট হত্যাকারীদের ধিক্কার জানাতে আজ রাত ৯.০০ টায় সবাই এক মিনিট বাতি নিভিয়ে ব্লাক আউট পালন করা হবে। তিনি বলেন, ১৯৭১ সালের ২০মে চুকনগরে একদিনে ১০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। এটি এ অঞ্চলের নৃশংসতম গণহত্যা। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে এই সমস্ত স্থান পরিদর্শন করা দরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূর-ই-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বদিউজ্জামান, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ আবু সাইদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান ।





Visit Today : 501
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ