আজ ২৯ মে মঙ্গলবার দিনব্যাপী প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে টেরাকোটা শিল্পের কর্মশালার প্রদর্শনী টেরাকোটা ক্রিয়েটিভ্স কর্তৃক আয়োজিত হয়েছে। প্রদর্শনী অনুষ্ঠিত হবে মুক্তি মজুমদার সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, আরণ্যক, ফুলতলা, খুলনা। প্রদর্শনী চলবে বিকাল ৪ টা থেকে রাত ৯ পর্যন্ত।
এই কর্মশালায় বিভিন্ন ধরনের টেপাপুতুল ও টেরাকোটার ফলক শিখানো হয়েছে। পাঁচদিনব্যাপী এই কর্মশালার পরিচালনায় ছিলেন শিল্পী অখিল পাল। এই ক্যাম্পে ১০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর মাহবুব জামাল শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী নজরুল ইসলাম অ-ঘ্রাণী এবং শিল্পী রকিব হাসান।
টেরাকোটা বিষয়ক এই কর্মশালা গত ২৪-২৮মে মুক্তি মজুমদার সংস্কৃতি সমন্বয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।








Visit Today : 425
Who's Online : 3
সর্বশেষ মন্তব্যসমূহ