আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার সময় খুলনায় ট্রাকচাপায় দাকোপ উপজেলার শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন। নগরীর সাচিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ বলেন, সাচিবুনিয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাসুম বিল্লাহ দাকোপ উপজেলার শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Visit Today : 516
Who's Online : 14
সর্বশেষ মন্তব্যসমূহ