আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ।”
দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনা’র যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক অভ্যাগতর উপস্থিতিতে শোভাযাত্রাটি সকাল ৯ টায় খুলনা শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শেষ হয়।
এরপর সরকারি কর্মচারী, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সকল পেশাজীবি মানুষের সমন্বয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বিশেষ অতিথি ছিলেন ক্যাব খুলনা’র সভাপতি অ্যাডভোকেট এনায়েত আলী এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এস এম নাজিমুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। সভায় বিগত ১২ মার্চ নেপালের কাঠমন্ডুতে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তাগণ ভোক্তার অধিকার, প্রতারিত হলে অভিযোগ দায়েরের পদ্ধতিসহ ব্যবসায়ী ও ভোক্তাদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।








Visit Today : 1322
Who's Online : 16
সর্বশেষ মন্তব্যসমূহ