বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে আজ দুটি পরিদর্শনমূলক বাজার অভিযান মহানগরীর খালিশপুর ও বয়রা বাজার এলাকায় পরিচালিত হয়।
অভিযানে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) বিহীন বিদেশী প্রসাধনী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে কাশেম স্টোর ও হামিম স্টোর-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী যথাক্রমে দুই হাজার টাকা ও তিন হাজার টাকা এবং নোংরা পরিবেশে সেমাই তৈরীর অপরাধে হাসেম ফুডকে পাঁচ হাজার টাকাসহ মোট ১০ হাজার (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বয়রা বাজার তদারকিকালে বাজারের সভাপতিসহ সকল ধরণের ব্যবসায়ীদেরকে (কসমেটিকস, ফল, মুদি, মাংস, মুরগী এবং সবজি ব্যবসায়ী) MRP বিহীন বিদেশী প্রসাধনী বিক্রয় না করার এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণকে সচেতন করার জন্য তাদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে সকলকে আইন অনুসারে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। বিভাগীয় কার্যালয় কতৃক পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং জেলা কার্যালয়ের কার্যক্রমটির নেতৃত্ব দেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। এছাড়া সার্বিক সহায়তা ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনা-এর প্রতিনিধি এবং নিরাপত্তায় ছিলেন এপিবিএন, খুলনা-এর সদস্যবৃন্দ।






Visit Today : 931
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ