মহানগর ছাত্রলীগের বিলবোর্ড ও প্যানা অপসারনের নির্দেশ

আসন্ন জাতিয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মানিত নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী নির্বাচনী প্রচারনার জন্য ব্যবহৃত সকল প্যানা ও পোষ্টার নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ।

খুলনা মহানগর ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিটের নেতা কর্মীদের এই বিবৃতিতে জানানো হয়ছে যে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিধিমালা মেনে প্রচার প্রচারনা চালিয়ে যেতে হবে। নির্বাচন বিধি বিরোধী কোন কর্মকান্ডে যাতে কোন নেতা কর্মী জড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখার জন্য এই বিবৃতিতে বলা হয়। বিবৃতিদারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *