খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদে ভিশন-২০২১ সরকারের সাফাল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন বিভাগের এ কর্মসূচিগুলো যথাযথ বাস্তবায়ন হলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাহিরা খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকির এবং প্যানেল চেয়ারম্যান আব্দুল গফুর খাঁন। এতে সভাপতিত্ব করেন নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান।
এ উপলক্ষে রূপসা প্রেসক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রেসব্রিফিং’র আয়োজন করা হয়। ব্রিফিং করেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান।
প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য অফিস এই কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলে সিনেমা শো, সঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠকসহ অন্যান্য প্রচার কাজ বাস্তবায়ন করছে।








Visit Today : 239
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ