শেখ জুয়েল’র নৌকার পক্ষে গণজোয়ার

পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সৎ ও তারুন্যের প্রতিক খুলনার উন্নয়নের ভবিষ্যৎ রুপকার শেখ সালাহউদ্দিন জুয়েল’র নৌকার পক্ষে দলীয় পরিচয়ের বাইরে দলমত নির্বিশেষে জনসংযোগ করছেন তাঁর স্কুল বন্ধুরা।

আজ সকালে নগরীর খুলনা সপিংমল, নিক্সন মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট, ভাসানী মার্কেট, কাজী নজরুল ইসলাম মার্কেট, রব মার্কেট সহ বাজার এলাকায় তারা গণসংযোগ করেন। এ সময় তারা ভোটারদের নিকট শেখ জুয়েলের জন্য দোয়া চান এবং খুলনার উন্নয়নের ধারা সচল রাখতে এবং ভবিস্যৎ উন্নয়ন নিশ্চিৎ করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

রাজনৈতিক দলের সমর্থক না হয়েও শেখ জুয়েল’র স্কুল বন্ধুদের এই উদ্যোগকে ভোটাররা স্বাগত জানান। এ সময় সর্বত্র ভোটারগণ শেখ জুয়েল’র ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উৎফুল্লতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। ভোটারগণ সতঃস্ফুর্ত ভাবে বলেন যে খুলনার উন্নয়নে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন যে খুলনার উন্নয়নের স্বার্থে তারা এবং খুলনাবাসী শেখ জুয়েলকেই ভোট দিয়ে বিজয়ী করবে।

রাজনৈতিক দলের সমর্থক না হয়েও তারা কেন ভোট চাইছেন ভোটারের এমন প্রশ্নের জবাবে তার বন্ধুরা বলেন, “ আমরা সবাই খুলনাবাসী। খুলনাহাসীর জন্য এটা একটা সুযোগ যে শেখ জুয়েল’র মত পরিচ্ছন্ন চরিত্রের মানুষ এবং বর্তমান প্রধান্মন্ত্রী’র আস্থাভাজন ব্যক্তিত্ব খুলনা-২ আসনে মননয়োন পেয়েছেন। তিনি যদি বিজয়ী হন তবে খুলনার যে অভুতপূর্ব উন্নয়ন হবে তাতে কোনো সন্দেহ নেই। আমাদের কাছে একজন পরিচ্ছন্ন চরিত্রের মানুষের নেতৃত্বে খুলনার উন্নয়নই মূখ্য বিষয়। তাই আমরা খুলনাবাসী রাজনীতি নয় খুলনার উন্নয়নের ধারা চালু রাখতে নৌকা মার্কায় ভোট চাই কারণ শেখ জুয়েলই হতে পারে খুলনার উন্নয়নের ভবিষ্যৎ রূপকার।” আসুন সবাই মিলে নৌকায় ভোট দিয়ে খুলনার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিৎ করি।

এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন রেজাউল কবির দুলাল, মিজানুর রহমান মানিক, এ্যাডঃ আরিফ মাহামুদ লিটন, শামিম আশরাফ শেলী, এ্যাডঃ এম এম সাজ্জাদ, মিজানুর রহমান মতিন, মাহামুদ আলম চৌধুরী ইকবাল, আব্দুস সালাম বাদশা, ইকবাল হোসেন বাবু, মুরশিদ আলম কাগজী, আবু জাফর, সাকিল আহমেদ, সাদিক পিন্টু, মোঃ শাহীন আক্তার, শরীফ ওয়াহিদুজ্জামান, মোঃ মোস্তাকিম লালু, জাহাঙ্গির,আলী আক্তার, কায়কোবাদ, রাজু, সোহরাব হোসেন মুন্না, আহমেদ মইন প্রমূখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *