জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা শিশু একাডেমীর উদ্যোগে আগামী ১৮ অক্টোবর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে।
১৮ অক্টোবর খুলনা শিশু একাডেমী চত্ত্বরে সকাল নয়টায় চিত্রাংকন প্রতিযোগিতা (কেবলমাত্র অর্টিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য), ক-বিভাগ ১০ বছর পর্যন্ত এবং খ-বিভাগ ১১ থেকে ১৮ বছর পর্যন্ত। সকাল নয়টায় একই স্থানে চিত্রাংকন প্রতিযোগিতা (সকল শিশুদের জন্য)। ক-বিভাগ প্রথম থেকে তৃতীয় শ্রেণি বিষয় উম্মুক্ত, খ-বিভাগ চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিষয়: শেখ রাসেলের জন্মদিন, উম্মুক্ত, গ-বিভাগ সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: আমার ভাবনায় শেখ রাসেল মাধ্যম জলরং অথবা প্যাস্টেলরং। এছাড়া সকাল ১০টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ক-বিভাগ প্রথম থেকে তৃতীয় শ্রেণি বিষয়: রাসেল তুমি নাই, জসীম মেহবুব,খ-বিভাগ চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিষয়: রক্ত গোলাপ রাসেল, বেবী মওদুদ এবং গ-বিভাগ সপ্তম থেকে ১০ শ্রেণি পর্যন্ত বিষয়: রাসেল সোনা ভাই আমাদের, ফারুক নওয়াজ।
ওইদিন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমী সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।








Visit Today : 1121
Who's Online : 11
সর্বশেষ মন্তব্যসমূহ