একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬টি আসনে বিএনপি নেতৃতাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনিত সকল প্রার্থী একসাথে রিটানিং অফিসারের নিকট মনোনয়েন পত্র জমা দিবেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় ৬, কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মীরা উপস্থিত হবেন। এর পর প্রার্থীদের নির্বাচনের সাফল্য কামনা করে বিশেষ দোয় ও মোনাজাত করা হবে। দোয়া শেষে নির্বাচনের রিটানিং অফিসার জেলা প্রশাসকের দপ্তরে যাবেন। এবং আনুষ্ঠানিক ভাবে তার হাতে মনোনয়ন পত্র জমা দেবেন দলের মনোনিত সকল প্রার্থী।
তাই সকল প্রার্থীকে যথা সময়ে দলীয় কর্যালয়ে উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামন মনি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।








Visit Today : 1168
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ