খুলনা-২ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হওয়ার দ্বিতীয় দিন সকাল ১১ টায় তার পক্ষে মনোনয়ন সংগ্রহ এবং সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দলের পক্ষথেকে মনোনয়ন পত্র গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ফারুক হোসেন হিটলু, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, মুন্সি আইয়ুব আলী, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







Visit Today : 1045
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ