জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৮ উপলক্ষে খুলনা বিভাগীয় প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় আগামীকাল ২৯ অক্টোবর বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া ডেমোনেস্ট্রেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২৯ অক্টোবর সকাল নয়টায় খুলনা শহীদ হাদিস পার্ক হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।






Visit Today : 974
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ