বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে আজ দুটি পরিদর্শনমূলক বাজার অভিযান মহানগরীর ফুলবাড়ী গেইট এলাকায় পরিচালিত হয়।
অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অপরাধে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, আদি ঘোষ ডেয়ারী এবং মুসলিম মিষ্টি ঘর-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী যথাক্রমে ১০ হাজার, পাঁচ হাজার, এক হাজার ও এক হাজার টাকাসহ মোট ১৭ হাজার (সতেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিকালে মিষ্টির খালি প্যাকেটের ওজন ১৩০-১৪০ গ্রাম পর্যন্ত পাওয়া যায় এবং মিষ্টি ব্যবসায়ীদের আরো কম ওজনের খালি প্যাকেটে মিষ্টি সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়। উপস্থিত জনসাধারণকে সচেতন করার জন্য তাদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে সকলকে আইন অনুসারে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। বিভাগীয় কার্যালয় কতৃক পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং জেলা কার্যালয়ের কার্যক্রমটির নেতৃত্ব দেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। এছাড়া সার্বিক সহায়তা ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা’র প্রতিনিধি এবং নিরাপত্তায় ছিলেন এপিবিএন, খুলনা’র সদস্যবৃন্দ।






Visit Today : 61
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ