জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় এবং জেলা কার্যালয়ের সমন্বয়ে আজ দুটি ভেজাল বিরোধী অভিযান রুপসা উপজেলার আইসগাতি বাজার এলাকায় পরিচালিত হয়।
রুপসা উপজেলার আইসগাতি বাজার এলাকায় প্যাকেটের গায়ে মূল্য, ওজন উল্লেখ না থাকায় ঋতু স্টোর-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অপরদিকে, প্যাকেটের গায়ে মূল্য, মেয়াদ উল্লেখ না থাকায় এবং মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার দায়ে মেহেদি স্টোর ও সেবা ডেন্টাল পয়েন্ট-কে যথাক্রমে ৫’শ টাকা ও পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।
অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনা এবং এপিবিএন খুলনা’র সদস্যবৃন্দ।








Visit Today : 941
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ