বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এবং জেলা কার্যালয়ের সমন্বয়ে আজ এক ভেজাল বিরোধী অভিযান মহানগরীর শিববাড়ী মোড় এবং নূর নগর এলাকায় পরিচালিত হয়।
শিববাড়ী মোড় এলাকায় মূল্য তালিকা না থাকায় সাদ্দাম হোটেল-কে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, নূর নগর এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন বেকারী সামগ্রি তৈরি ও সংরক্ষণ এবং মোড়কের গায়ে অগ্রীম উৎপাদন তারিখ দেওয়ায় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম নাসিম বেকারী-কে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।
অভিযানে সার্বিক সহায়তা করেন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনা’র প্রতিনিধি এবং নিরাপত্তায় ছিলেন এপিবিএন, খুলনা’র সদস্যবৃন্দ।






Visit Today : 1018
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ