রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ, মজুদ এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান আজ দুপুরে বড় বাজারের বিভিন্ন পাইকারি ও খুরচা বাজার পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক দ্রব্যমূল্য সহনীয় পর্যয়ে রাখতে পাইকারি ও খুরচা ব্যবসায়ীদের অনুরোধ করেন। এছাড়া তিনি সকল দোকানে দৃশ্যমান স্থানে প্রতিটি পণ্যের মূল্য টাঙাতে হবে এবং ফুটপাতকে দখলমুক্ত রাখতে বলেন এবং সকল অবৈধ স্থাপনা অপসারণে ব্যবসায়ীদের নিদের্শ দেন। রজমানে নিয়মিত ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং বেশি বেশি বাজার মনিটরিং করা হবে বলে তিনি জানান।









Visit Today : 246
Who's Online : 3
সর্বশেষ মন্তব্যসমূহ