মাদকের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হবোই

কেএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম বলেছেন, মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছ্ এই যুদ্ধে জয়ী হয়েই আমরা ঘরে ফিরবো। যারা মাদক সেবন করেন, ব্যবসা করেন, সহযোগিতা করেন তারা ভাল না হলে এলাকা ছেড়ে চলে যান।

যে মুখে মা ডাকি সে মুখে কেউ মাদক গ্রহন করবেন না। ২৩ মার্চ রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রায়েরমহল কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফোরামের সভাপতি আলহাজ্ব শেখ আবু দাউদের সভাপতিত্বে ও শাহাজান জমাদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন, উপ-পুলিশ কমিশনার নর্থ মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নর্থ সোনালী সেন,নগর আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, প্যানেল মেয়র মেমরি সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন,আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম, শেখ মো. নাসিরুদ্দীন, আলো কাজী ও সিদ্দিকুর রহমান প্রমুখ।

সমাবেশের আগে এলাকাবাসী, স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এক মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালী কমিউনিটি পুলিশিং অফিস থেকে শুরু হয়ে সমাবেশ স্থলে যোগ দেয়।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *