খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সদস্য, দক্ষিণাঞ্চল প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মো. নাদিম উল আলম ইন্তেকাল করেছেন। গত রবিবার রাত পৌনে ১টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, মা-বাবা ও বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ আসর নগরীর বাগমারা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত পারিষদবর্গসহ সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ।








Visit Today : 162
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ