খুলনা ব্যাটালয়িন (২১ বজিবি)’র অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল ২০ মার্চ দল যশোর জেলার বনোপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ গাতীপাড়া জামে মসজিদের পাশের রাস্তার উপর হতে আট লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে।
এ সকল মালের মধ্যে আছে ৬৯০০ পিস সিটি গোল্ড চেইন, ৩০ পিস পন্ডস ফেসওয়াস, ১৮০ পিস হোয়াইট বিউটি ক্রিম, ৯৬ পিস জুনিয়র হরলিক্স, ৯৬০ প্যাকেট ডার্ক ফ্যান্টাসী বস্কিুট, ১৯০ পিস কিটক্যাট চকোলেট এবং ৩৩ পিস দুলহান কেশ কালার আটক করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট মূল্য আট লক্ষ ১০ হাজার ৮১০ টাকা। আটককৃত মালামাল কাস্টম হাউজ বনোপোলে জমা দেওয়া হয়।
অন্যদিকে বিজিবি’র অন্যএকটি টহল দল একই দিনে মসজিদ বাড়ি এলাকা থেকে ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ জনকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ আরিফ হোসেন(৩০), পিতা-মোঃ আব্দুল্লাহ, গ্রাম-দক্ষিণ বারপোতা, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।










Visit Today : 929
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ