খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সহ মাদক বিরধী অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন টোলপ্লাজার সামনে থেকে মোঃ সাগর দাড়িয়া (২৬)পিতা- রেজাউল হক দাড়িয়া, গোপালগজ্ঞ ও আবুল কালাম (২৫) পিতা- মৃত মুনছুর আলী শেখ কে রবিবার রাতে আটক করে।
এ সময় তাদের নিকট হতে ১৪৩ বোতল ভারতে তৈরী ফেন্সিডিল ও একটি নীল রঙের সুজুকি মটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন।
অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে,এসআই মোঃ লায়েকুজ্জামান, এএসআই সাইদুর রহমান, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযানে অংশগ্রহণ করেন।
এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ লায়েকুজ্জামান বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) স্মরনীয় ক্রমিক ৮(গ) ধারায় মামলা দায়ের করেন।









Visit Today : 1213
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ