শিশুশ্রম প্রতিরোধে আজ খুলনার সিএসএস আভা সেন্টারে ইন্টার এজেন্সি গ্রুপের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ‘জীবনের জন্য প্রকল্প’র অধীন এই সভার আয়োজন করে।
শিশুদের অতি ঝুঁকিপূর্ণ কাজসহ অন্যান্য সেক্টরে শিশুশ্রম নিরসনকল্পে এবং শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে শিশুদের পুনর্বাসনের লক্ষ্যে দুই বছর ধরে এই ইন্টার এজেন্সি গ্রুপ খুলনায় কাজ করছে। সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ জনপ্রতিনিধি বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এখানে প্রতিনিধিত্ব করছেন। ইন্টার এজেন্সি গ্রুপের সদস্যরা প্রাতিষ্ঠানিভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে শিশুশ্রম নিরসনে কাজ করে যাচ্ছেন।
ইতেমধ্যে ৩৮টি অতি ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুশ্রম প্রতিরোধে সরকারি পর্যায়ে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।








Visit Today : 1167
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ