টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে খুলনা জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রশাসন যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
প্রধান অতিথির তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তৃণমূলের জনগণ যেন ভোগান্তিমুক্তভাবে ও নির্বঘ্নে সরকারি সেবা পেতে পারে সেজন্য প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। সুনিদিষ্টভাবে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরে নির্দেশনাও রয়েছে। তিনি প্রতিটি উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে টিআইবির নানামুখী উদ্যোগের প্রশংসা করেন জেলা প্রশাসক।
সভায় সূচনা বক্তব্য দেন সনাক খুলনার সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। সুশাসন অর্জনে টিআইবি ও সনাক কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন টিআইবির খুলনা ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী।
অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত জাহান, মহিলা অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিনসহ খুলনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।







Visit Today : 1304
Who's Online : 31
সর্বশেষ মন্তব্যসমূহ