খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) পাঁচ হাজার তিনশত ৬৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
এর মধ্যে পুরুষ দুই হাজার নয়শত ৯৭ এবং মহিলা দুই হাজার তিনশত ৯৬ জন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার একশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার দুইশত ৩৬ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ৪৬ জন, বটিয়াঘাটা দুইশত ৩৫ জন, দিঘলিয়ায় দুইশত ৪৪ জন, ডুমুরিয়ায় তিনশত ৮৬ জন, ফুলতলায় তিনশত ১৩ জন, কয়রায় একশত ৬০ জন, পাইকগাছায় দুইশত ২৬ জন, রূপসায় চারশত ১২ জন এবং তেরখাদায় একশত ১৪ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইশত ১৮ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।








Visit Today : 996
Who's Online : 13
সর্বশেষ মন্তব্যসমূহ