খুলনায় স্বপ্না খাতুন (২৭) নামে এক গৃহবধূর মস্তক বিচ্ছিন্ন বাক্সবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টার দিকে পুলিশ নগরীর কেডিএ এভিনিউয়ের গোবরচাকা এলাকার একটি বাড়ি থেকে তার খন্ডিত লাশ উদ্ধার করে। খন্ডিত মাথাটি খাটের ওপর বাক্সবন্দি লাশের পাশে একটি পলিথিনে মোড়ানো ছিলো। পুলিশের ধারণা, হত্যার পর শরীর থেকে মাথাটি বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার গভীর রাতে অথবা রবিবার ভোরের দিকে এই নৃশংস হত্যাকান্ডটি ঘটেছে। হত্যাকান্ডের পর থেকে গৃহবধূর স্বামী শ্রমিক আবু বকর মোল্লা পলাতক রয়েছেন। তবে কী কারণে হত্যাকান্ড ঘটেছে প্রাথমিকমভাবে পুলিশ তা জানাতে পারেনি।
বাড়ির মালিক রাজু আহমেদ জানান, গত সাড়ে তিন বছর ধরে আবু বকর মোল্লা স্ত্রী স্বপ্না খাতুনকে নিয়ে তার বাসায় ভাড়া থাকেন। আবু বক্কর মোল্লা বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা গ্রামের জাকির মোল্লার ছেলে। নগরীর স্টেশন রোডের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে কাজ করেন তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার সোনালী সেন জানান, আজ রবিবার সকালে আবু বকর কর্মস্থলে না যাওয়ায় সহকর্মীরা তার মোবাইল নম্বরে ফোন দেয়। ফোনটি বন্ধ পাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে তার সহকর্মীরা তাকে খুঁজতে বাসায় যায়। বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে এক পার্যায়ে তারা জানালা দিয়ে বিছানার ওপর একটি বাক্স ও বিছানার আশপাশে রক্ত দেখে বাড়িওয়ালাকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনের মোড়ানো খন্ডিত মাথা ও একটি কাঠের বাক্সের ভেতর থেকে অই গৃহবধূর লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে এই হত্যাকন্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেফতার করা হবে। লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Visit Today : 493
Who's Online : 21
সর্বশেষ মন্তব্যসমূহ