সারাদেশ Subscribe to সারাদেশ
খুলনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৪ পালিত
নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ খুলনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৪ পালিত হয়। খুলনা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে এ সকল কর্মসূচির আয়োজন করে। খুলনা জেলা প্রশাসকের নেতৃত্বে এ উপলক্ষে অফিসার্স ক্লাব থেকে সকালে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ নিরাপদ অভিবাসন, দিন বদলের লক্ষ্য অর্জন’।
দুর্নীতির সূতিকাগার স্থায়ী আমলাতন্ত্র’র বিলোপ না হলে বাংলাদেশের দুর্নীতি নির্মূল হবে না
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০১৪ সালের দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করেছে। ১৭৫টি দেশ ও অঞ্চলের উপর পরিচালিত সমিক্ষার উপর ভিত্তি করে এ সূচক তৈরী হয়েছে। তাদের সমিক্ষা অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর ১৪ তম দুর্নীতিবাজ দেশ, গতবছর যা ছিলো ১৬ তম, অর্থাৎ দুর্নীতিতে আরও উন্নতি করেছে দেশ!
খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বাংলাদেশ নৌবাহিনীর বি/২০১৪ ব্যাচের ৫৭৭ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ আজ খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি,পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগ’র ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে নগরবাসিকে আমন্ত্রন
খুলনা মহানগর আওয়ামী লীগ’র ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আজ খুলনা প্রেস ক্লাবে খুলনা মহানগর আওয়ামী লীগ’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগ’র সভাপতি তালুকদার আব্দুল খালেক।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র নারী প্রধান আটক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রধান ফাতেমাসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর সদরঘাট এলাকা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।
ছাত্রদের বলাৎকার করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মাদ্রাসার ছাত্রদের বলাৎকারের অভিযোগে ঢাকা লালবাগ হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।






Visit Today : 446
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ