খুলনা মহানগরীতে ইজিবাইকের ধাক্কায় আব্বাস নামে ষাটোর্ধ এক বৃদ্ধ কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনের খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রমতে, জনতা মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আব্বাস। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্বাস বৌ-বাজার এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন বলে জানা গেছে। পুলিশ ঘাতক ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।







Visit Today : 757
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ