আজ ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছিয়ার খালে বনদস্যু সাগর-সৈকত বাহিনী ও র্যাব’র মধ্যে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান আক্কাস নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি দেশী-বিদেশী বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি।
র্যাব-৮’র উপ অধিনায় জানান, র্যাব সদস্যরা বনের গহীনে নিয়মিত টহল দেয়ার এক পর্যায়ে বুধবার ভোরে আমগাছিয়ার খালে পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া বনদস্যু সাগর-সৈকত বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাহিনীর প্রধান আক্কাস ওরফে জামাই ওরফে রহিম ।
পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে ১৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।









Visit Today : 655
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ