Author Archives:
এক ব্রীজে সব শেষ! মুখ থুবড়ে পড়ছে ময়ূর নদী কেন্দ্রিক সকল প্রকল্পের পরিকল্পনা
কোটি কোটি টাকা খরচ করে ত্রুটিপূর্ণ নকশায় সামঞ্জস্যহীন ব্রীজ নির্মানের মাধ্যমে খুলনা নগর সংলগ্ন ময়ূর নদী হত্যার ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে। সেই সাথে পরিবেশ বিপর্য়য়ের হাত থেকে নগরীকে বাঁচাতে কোটি কোটি টাকায় ময়ূর নদী খননের যে কাজ চলছে তার কার্যকরিতা হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ, এবং ময়ূর নদীর পাড়ে চলমান লিনিয়ার পার্ক নির্মাণের পূর্ব পরিকল্পনা গেছে ভেস্তে!
‘অবৈধ যানবাহন’ হ’ল অবৈধ টাকা কামানোর রিজার্ভ ফান্ড, ওরা বৈধ শ্রমের অবৈধ শ্রমিক
আপনি কি একজন অবৈধ (রেজিষ্ট্রেশন ও লাইসেন্স বিহিন) ইজি বাইক ও ইঞ্জিন রিক্সার মালিক বা চালক ? তাহলে আসুন খুলনা মহানগরীতে আপনাকে স্বাগতম! কারণ এ নগরীতে লাইসেন্স ছাড়াই চালানো যাবে আপনার উল্লিখিত যানবাহন, ফলে আপনাকে দিতে হবে না কোন লাইসেন্স ফি, দিতে হবে না কোন ট্যাক্স, নগরীর সব গণপরিবহন (ইজি বাইক ও ইঞ্জিন রিক্সা) এভাবেই চলছে, যদিও নগর কর্তৃপক্ষ মোড়ে মোড়ে মাইক লাগিয়ে গলা ফাটাচ্ছে ট্যাক্স আদায়ের উদ্দেশ্যে!
বৃষ্টিভেজা সবুজ আর দূরন্ত যৌবনা সুন্দরবন দেখতে হলে যেতে হবে বর্ষায়
প্রকৃতির বিস্ময় পৃথিবীর একক বৃহত্বম অপরূপ ম্যানগ্রভ বন সুন্দরবনের সৌন্দর্যের ষোলকলা দেখতে হলে ‘বর্ষায় ভ্রমণ’ করতে হবে সুন্দরবন।
খুলনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জমি দখলের মহোৎসব চলছে
খুলনা মহানগরীর গল্লামারী জিরোপয়েন্ট এলাকায় সড়ক ও জনপথ’র জমি দখলের চলছে মহোৎসব। আর অবৈধ দখলদারদের সাথে খুলনা সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মচারীও জড়িত, যাদের যোগসাজসে এই দখলবাজি সম্পন্ন হচ্ছে, অভিযোগ এলাকাবাসির।
অপমানে নীল বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন আর বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরের মুখ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর, বিশ্বাসঘাতক মীরজাফরের বংশধর হিসেবে গড়ে ওঠে ঘৃণিত রাজাকার বাহিনী, আর তার জন্ম হয় খুলনা শহরে, যা খুলনাবাসির জন্য একটি লজ্জাকর, অপমানজনক ইতিহাস। কিন্তু সেই রাজাকার সৃষ্টির ‘অপবাদ’ই কি খুলনার মাথার ‘মুকুট’ হয়ে থাকবে ?
আজ বিশ্ব বন দিবস, বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, বাঁচবে জীবন
উদ্ভিদ তথা বনভূমি হ’ল পৃথিবীর প্রাণ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে পৃথিবীর বনভূমি রক্ষা করা ছাড়া কোনো গতি নেই। এ সত্যকে সামনে রেখে প্রতি বছর ২১ মার্চ সারা পৃথিবীতে পালিত হয় ‘বিশ্ব বন দিবস।’







Visit Today : 2907
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ