List/Grid

Author Archives:

বেআইনী ভাবে কেসিসি’র গাছ বিক্রি, তা-ও গোপনে বিনা টেন্ডারে !

গাছ কাটা নিষেধ ও বে-আইনী হলেও টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি হয়ে যাচ্ছে কেসিসি’র রাস্তার পাশের গাছ। নিরালা আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের পাশের গাছ বিক্রি হয়ে গেছে বিনা টেন্ডারে। আর এর সাথে জড়িত এ সকল গাছের ‘রক্ষক’ কেসিসি’র সম্পত্তি শাখার পদস্থ ব্যক্তিবর্গ!

কে বেশী ক্ষমতাবান কেসিসি না অবৈধ-দখলদারগণ, রাস্তা-ফুটপাথ দখল করে ভাঙ্গাড়ির কারখানা চলছেই

খুলনা মহানগরীর রাস্তা-ফুটপাথ দখল করে অবৈধ-দখলবাজরা গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। কেসিসি কর্তৃপক্ষ চেষ্টা করেও দখল মুক্ত করতে ব্যার্থ হয়েছে দখলকৃত রাস্তা ও ফুটপাথ! নগরবাসির প্রশ্ন কে বেশী ক্ষমতাবান কেসিসি না অবৈধ দখলদাররা ?

দক্ষ শ্রম শক্তি সৃষ্টির অগ্রযাত্রায় খুলনা শিপইয়ার্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

দেশের অন্যতম জাহাজ তৈরী ও মেরামত ইন্ডাষ্ট্রি খুলনা শিপইয়ার্ড প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে। তবে অনেক দেরিতে হলেও প্রতিষ্ঠানটি ” খুলনা শিপইয়ার্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার” নামে তার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে ২০১০ সালের ডিসেম্বর মাসে।

বাংলাদেশের শিল্প বিপ্লবের অগ্রসৈনিক ইউসেপ

দ্রুত গতিতে বিকশিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বিশ্ব মন্দার বিপরিতে ৬ শতাংশের অধিক হারে প্রবৃদ্ধির এ অর্থনীতিতে দ্রুত বিকাশ ঘটছে তার শিল্পেরও। সেই সাথে ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রম শক্তির চাহিদা।

লোহা ব্যবসায়ীর দখলে নগরীর রাস্তা এখন ভাঙাড়ীর আড়ৎ !

তথাকথিত পুরাতন লোহা ব্যবসায়ীর দখলে নগরীর রাস্তা ও ফুটপাথ এখন ভাঙাড়ির আড়ৎ! নগর কর্তৃপক্ষের নিরবতা রহস্যজনক।

গুরু পাপে লঘুদন্ড প্রদানই ভেজাল প্রতিরোধে প্রধান অন্তরায়, অভিমত ভোক্তাদের

সর্বগ্রাসি বহুমূখী ভেজালের আগ্রাসনে বিশুদ্ধ খাবার এখন শুধু একটি ‘শব্দে’ পরিণত হয়েছে, যা পাওয়া যায় একমাত্র অভিধানে! তৈরী খাবার, ফলমূল এমন কি ওষুধ বিক্রেতারাও ভেজালের প্রতিযোগীতায় মেতেছে! ভেজাল ও বাসি-পঁচা খাবার বিক্রিতে তথাকথিত নামিদামি প্রতিষ্ঠান থেকে রাস্তার দোকানীরা কেউ পিছিয়ে নেই। ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতও খাদ্যে ভেজাল রোধে কার্যকর হচ্ছে না! সাধারণ ভোক্তাদের অভিযোগ, “গুরু পাপে ভেজাল খাদ্য উৎপাদকদের লঘু দন্ড প্রদানই ভেজাল প্রতিরোধের প্রধান অন্তরায়।”