ইতিহাস ও ঐতিহ্য Subscribe to ইতিহাস ও ঐতিহ্য
খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে বিভাগীয় শহর খুলনাতেও সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উলে¬খযোগ্য।
পঁচিশ মার্চ গণহত্যা দিবস ঘোষণার সিদ্ধান্তে শেখ হাসিনাকে খুবি’র অভিনন্দন
একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার আনুষ্ঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে দিনটি শোক দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবে এ অনুমোদন দেয়া হয়।
এডাব খুলনা’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
আজ বিকালে খুলনায় বে-সরকারী সংস্থা অ্যাওসেড’র সভাকক্ষে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব খুলনা জেলা শাখা কতৃক আয়োজিত ২১ ফেব্রুয়ারী আন্তজাতিক মাতৃভাষা দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানসূচি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের ১৪ জনের বিরুদ্ধে ৭ অভিযোগ
বাগেরহাটের ১৪ রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, নারী ধর্ষণ, অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অবশেষে স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ রত পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসারদের যুদ্ধাপরাধের তদন্ত শুরু
একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে এবার তদন্ত শুরু হয়েছে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসারদের বিরুদ্ধে। এরই মধ্যে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।







Visit Today : 2132
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ