List/Grid

ইতিহাস ও ঐতিহ্য Subscribe to ইতিহাস ও ঐতিহ্য

খুলনা প্রেসক্লাব বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দেশে পথিকৃত

দেশে এই প্রথম কোন প্রেসক্লাবে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুর্ণাঙ্গ ভাস্কর্য। ইতিমধ্যে নির্মিতব্য ভাস্কর্যের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী নভেম্বর মাসের শেষ দিকে এর নির্মাণ কাজ শেষ হতে পারে। আজ ভাস্কর্যটির নির্মাণ কাজ পরিদর্শন করেন সংসদ সদস্যগণ, শিক্ষক, সরকারী অফিসার ও নাগরীক সমাজের প্রতিনিধিবৃন্দ।

খুলনা সার্কিট হাউজ’র প্রধান গেটের পাশে একাত্তরের শহীদদের স্মরণে স্মৃতিফলক স্থাপন

খুলনা সার্কিট হাউজ’র প্রধান গেটের পাশে গতকাল একাত্তরের শহীদদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করা হয়। ১৯৭১:গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’র উদ্যোগে একাত্তরের নির্যাতন কেন্দ্র চিহ্নিতকরণের অংশ হিসেবে ‘এখানে ছিল হেলিপ্যাডের বিশ্রামাগার, একাত্তরের নির্যাতন কেন্দ্র’ নামক স্মৃতি ফলকটি স্থাপন করা হয়।

মহাদেব চক্রবর্তীর নামে পাইওনিয়র মহিলা কলেজের নামকরণের দাবি

মুক্তিযুদ্ধকালে খুলনায় পরিকল্পিত গণহত্যার প্রথম শিকার মহাদেব চক্রবর্র্তী স্মরণে সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ প্রাঙ্গনে স্মৃতিফলক স্থাপন করা হয়। আজ এ স্মৃতিফলক উন্মোচন করেন ইতিহাসবিদ ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’র সভাপতি প্রফেসর ড. মুনতাসীর মামুন।

খুলনায় পরিকল্পিত গণহত্যার প্রথম শিকার মহাদেব চক্রবর্তী স্মরণে স্মৃতিফলক স্থাপন ৩০ সেপ্টেম্বর

১৯৭১’র ১ এপ্রিল ভোরবেলায় খুলনাবাসীর ঘুম ভাঙ্গে মহাদের চক্রবর্তীসহ ছয় জনকে হত্যার খবর শুনে। এটি ছিল খুলনা শহরে পাকিস্তানী সেনা কর্তৃক পরিকল্পিত গণহত্যার প্রথম ঘটনা। এতে খুলনা শহরসহ আশেপাশের এলাকাবাসীর মধ্যে ভয়ানক ভীতি সঞ্চারিত হয়।

স্বাধীনতার ইতিহাস ভাস্কর্য ‘অর্জন’কে বাঁশ দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ

স্বাধীনতার ইতিহাস ভাস্কর্য ‘অর্জন’কে বাঁশ দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। তাদের এই আচরণে নগরবাসী বিস্মিত! খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে নগরীর সৌন্দর্য বর্ধন ও দেশের ইতিহাস… Read more »

খুলনায় রাজাকারের নামে রাখা খান-এ-সবুর রোডের নামফলক উৎপাটন

খুলনায় রাজাকারের নামে রাখা খান-এ-সবুর রোডের নামফলক ভেঙে ফেলেছে ছাত্রলীগ।
আজ দুপুরে নগরীর জোড়াগেট এলাকায় অবস্থিত নামফলক ভেঙে ফেলা হয়।