স্বাস্থ্য Subscribe to স্বাস্থ্য
খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
খুলনায় নানা আয়োজনের মধ্যদিয়ে ৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৫ পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা। দিবসটির এবারের প্রতিপাদ্য “নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের অঙ্গীকার।”
খুলনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ধোধন
সারাদেশে একযোগে এপ্রিল ১ থেকে ৭ পালিত হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৫। আজ সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রমের উদ্ধোধন করেন।
খুলনায় বিশ্ব যক্ষ্ণা দিবস পালিত
আজ খুলনায় পালিত হয় বিশ্ব যক্ষ্ণা দিবস-২০১৫। দিবসটি পালন উপলক্ষ্যে খুলনা স্বাস্থ্য দপ্তর, ব্র্যাক এবং বিভিন্ন এনজিও যৌথভাবের্ র্যা লি ও আলোচনা সভার আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “যক্ষ্ণা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে।”
খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশ এবং স্বাচিপ মনোনীত পরিষদ পরিচিতি সভা অনুষ্ঠিত
খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে গতকাল অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশ এবং বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)-খুলনা’র নির্বাচন উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মনোনীত পরিষদ পরিচিতি সভা।
নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ কর্মশালা
নিরাপদ মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মিডিয়া কর্মীদের অবহিতকরণ কর্মশালা আজ সকালে স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ অনিল চন্দ্র দত্ত।
খুলনা জেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফ’র সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ সকালে স্কুল হেলথ ক্লিনিকে খুলনা জেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।






Visit Today : 54
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ