List/Grid

ব্যবসা-বানিজ্য Subscribe to ব্যবসা-বানিজ্য

ভেজাল বিরোধী অভিযানে খুলনা মহানগরীতে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

২৪ সেপ্টেম্বর বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযানে খুলনা মহানগরীর বয়রা মদিনা মসজিদ রোড ও সোনাডাঙ্গা বাইপাস রোড এলাকার ৩ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, পণ্যে ক্ষতিকারক বিভিন্ন প্রকারের ফ্লেভার ও রং মিশিয়ে চকলেট ও ললীপপ্ তৈরীর দায়ে বয়রা মদিনা মসজিদ রোড এলাকার এ বি ফুডকে দশ হাজার টাক, একই এলাকায় পণ্যে মেয়াদ উত্তীর্ণের মিথ্যা তারিখ তারিখ লিপিবদ্ধ না করা, নোংরা পরিবেশে পণ্য প্যাকেট করা এবং একই কারখানার মধ্যে মোমবাতি ও চক কারখানা, নষ্ট পাপোড় ও মসলা, ভূয়া গ্লুকোজ প্যাকেটজাত করার দায়ে হাইকো গ্লুকোজ ফ্যাক্টরীকে পঞ্চাশ হাজার টাকা এবং বেকারী কারখানায় নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী ও কারখানার শ্রমিকদের পোশাক পরিধান না করার দায়ে সোনাডাঙ্গা বাইপাস সড়কের আলীর ক্লাব এলাকায় আরমান ফুডকে দশ হাজার টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮,৪৩,৪৬ ও ৫১ ধারায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয় ও লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ও মামুনুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাজার অফিসের প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সদস্য শামীম আশরাফ শেলী ও মনোজ দাস এবং জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।

সোনালি আঁশ পাট: পর্ব-৩

বীজের হারঃ দেশি পাট প্রতি হেক্টরে ৮ থেকে ১০ কেজি। প্রতি একরে সাড়ে তিন থেকে সাড়ে চার কেজি। তোষা পাট প্রতি হেক্টরে ৬ থেকে ৮ কেজি (প্রতি একরে আড়াই থেকে সাড়ে তিন কেজি) এবং কেনাফ প্রতি হেক্টরে ১৪ থেকে ১৯ কেজি (একর প্রতি ৬ থেকে ৮ কেজি)।

জালনোট প্রতিরোধ সংক্রান্ত সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জালনোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত সমন্বয় কমিটির ১২৯ তম নিয়মিত ত্রৈ-মাসিক পর্যালোচনা সভা আজ দুপুরে খুলনা বাংলাদেশ ব্যাংক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মহাব্যবস্থাপক ও জালনোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত সমন্বয় কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র ভদ্র

সোনালি আঁশ পাট: পর্ব-২

রোপনের সময়ের ওপর ভিত্তি করে তোষা পাটকে দুভাগে ভাগ করা হয়েছে। বৈশাখমাসি (১৫ থেকে পরবর্তী সময়) জাত, যথাঃ ও-৪ এবং ফাল্গুন-চৈত্রমাসি (১০ মার্চ থেকে পরবর্তী সময়) জাতঃ ও-৯৮৯৭ এবং ওএম-১।

বৈশাখমাসি (১৫ থেকে পরবর্তী সময়) জাতঃ ও-৪

সোনালি আঁশ পাট: পর্ব-১

পাট তন্তু জাতীয় উদ্ভিদ। পাট গাছের ছাল থেকে পাটের আঁশ সংগ্রহ করা হয়। আমাদের দেশে পাট কে সোনালি আঁশও বলা হয়। কারণ পাটের আঁশের রঙ সোনালি। পাট থেকে বিভিন্ন প্রকার পাটজাত দ্রব্য উৎপাদিত হয়ে থাকে। যেমন- সুতা, থলি, চট, দড়ি, সুতলি, কার্পেট, ত্রিপল, গালিচা, গদি, শিঁকা। এ ছাড়া পাটখড়ি দ্বারা কাগজ, পার্টেক্স, হার্ডবোর্ড ইত্যাদি তৈরী হয়।

ভেজাল বিরোধী অভিযানে খুলনা মহাগরীতে ছয় টি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযানে গতকালখুলনা মহানগরীর শেখপাড়া, পশ্চিম বানিয়া খামার ও গোবরচাকা এলাকার ছয় টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।